গীতবিতান
← সব গান

আনন্দ রয়েছে জাগি ভুবনে

পর্যায়: পূজা

হাম্বীর । চৌতাল আনন্দ রয়েছে জাগি ভুবনে তোমার তুমি সদা নিকটে আছ ব'লে ।। স্তব্ধঅবাক নীলাম্বরে রবি শশী তারা গাঁথিছে হে শুভ্র কিরণমালা ।। বিশ্বপরিবার তোমার ফেরে সুখে আকাশে, তোমার ক্রোড় প্রসারিত ব্যোমে ব্যোমে । আমি দীন সন্তান আছি সেই তব আশ্রয়ে তব স্নেহমুখপানে চাহি চিরদিন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-07