গীতবিতান
← সব গান

আঁধার শাখা উজল করি

পর্যায়: নাট্যগীতি

গৌড়সারং । ঝাঁপতাল আঁধার শাখা উজল করি হরিত-পাতা-ঘোমটা পরি বিজন বনে, মালতীবালা, আছিস কেন ফুটিয়া ।। শোনাতে তোরে মনের ব্যথা শুনিতে তোর মনের কথা পাগল হয়ে মধুপ কভু আসে না হেথা ছুটিয়া ।। মলয় তব প্রণয়-আশে ভ্রমে না হেথা আকুল শ্বাসে, পায় না চাঁদ দেখিতে তোর শরমে-মাখা মুখানি । শিয়রে তোর বসিয়া থাকি মধুর স্বরে বনের পাখি লভিয়া তোর সুরভিশ্বাস যায় না তোরে বাখানি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-07