গীতবিতান
← সব গান

আঁধার এল ব'লে তাই তো

পর্যায়: পূজা

আঁধার এল ব'লে তাই তো ঘরে উঠল আলো জ্বলে ।। ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে- জেনেছি কার লীলা আমার বক্ষদোলার দোলে ।। ঘুমহারা মোর বনে বিহঙ্গগান জাগল ক্ষণে ক্ষণে । যখন সকল শব্দ হয়েছে নিস্তব্ধ বসন্তবায় মোরে জাগায় পল্লবকল্লোলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-05