গীতবিতান
← সব গান

আঁধার রাতে একলা পাগল যায়

পর্যায়: পূজা

আঁধার রাতে একলা পাগল যায় কেঁদে । বলে শুধু, 'বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ।। আমি যে তোর আলোর ছেলে- আমার সামনে দিলি আঁধার মেলে, মুখ লুকালি- মরি আমি সেই খেদে । বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ।। অন্ধকারে অস্তরবির লিপি লেখা, আমারে তার অর্থ শেখা । তোর প্রাণের বাঁশির তান সে নানা সেই আমারই ছিল জানা, আজ মরণ-বীণার অজানা সুর নেবে সেধে । বুঝিয়ে দে, বুঝিয়ে দে, বুঝিয়ে দে ।।'
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-01