গীতবিতান
← সব গান

আধাঁর রজনী পোহালো জগত পূরিল পুলকে

পর্যায়: পূজা

আধাঁর রজনী পোহালো, জগত পূরিল পুলকে । বিমল প্রভাতকিরণে মিলিল দ্যুলোক ভূলোকে ।। জগত নয়ন তুলিয়া হৃদয়দ্বার খুলিয়া হেরিছে হৃদয়নাথেরে আপন হৃদয়-আলোকে ।। প্রেমমুখহাসি তাঁহারি পড়িছে ধরার আননে- কুসুম বিকশি উঠিছে, সমীর বহিছে কাননে । সুধীরে আঁধার টুটিছে, দশ দিক ফুটে উঠিছে- জননীর কোলে যেন রে জাগিছে বালিকা বালকে ।। জগত যে দিকে চাহিছে সে দিকে দেখিনু চাহিয়া, হেরি সে অসীম মাধুরী হৃদয় উঠিছে গাহিয়া । নবীন আলোকে ভাতিছে, নবীন আশায় মাতিছে, নবীন জীবন লভিয়া জয়-জয় উঠে ত্রিলোকে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-14