গীতবিতান
← সব গান

অনেক কথা বলেছিলেম

পর্যায়: প্রেম

অনেক কথা বলেছিলেম তোমার কানে কানে কত নিশীথ-অন্ধকারে, কত গোপন গানে গানে ।। সে কি তোমার মনে আছে তাই শুধাতে এলেম কাছে - রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকল খানে ।। ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ-নেভা মোর বাতায়নে স্বপ্নে-পাওয়া বাদল-হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে - বৃষ্টিধারার ঝরোঝরে ঝাউবাগানের মরোমরে ভিজে মাটির গন্ধে হঠাৎ সেই কথা সব মনে আনে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: zoun

তারিখ: 2009-05-19