গীতবিতান
← সব গান

অনেক কথা যাও যে ব'লে

পর্যায়: প্রেম

অনেক কথা যাও যে ব'লে কোনো কথা না বলি । তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি ।। যে আছে মম গভীর প্রাণে ভেদিবে তারে হাসির বাণে, চকিতে চাহ মুখের পানে তুমি যে কুতূহলী । তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি ।। আমার চোখে যে চাওয়াখানি ধোওয়া সে আঁখিলোরে- তোমারে আমি দেখিতে পাই, তুমি না পাও মোরে । তোমার মনে কুয়াশা আছে, আপনি ঢাকা আপন-কাছে- নিজের অগোচরেই পাছে আমারে যাও ছলি তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-15