রামকেলি । ত্রিতাল আঁখিজল মুছাইলে জননী- অসীম স্নেহ তব, ধন্য তুমি গো, ধন্য ধন্য তব করুণা ।। অনাথ যে তারে তুমি মুখ তুলে চাহিলে, মলিন যে তারে বসাইলে পাশে- তোমার দুয়ার হতে কেহ না ফিরে যে আসে অমৃতপিয়াসে ।। দেখেছি আজি তব প্রেমমুখহাসি, পেয়েছি চরণচ্ছায়া । চাহি না আর-কিছু- পুরেছে কামনা, ঘুচেছে হৃদয়বেদনা ।।