গীতবিতান
← সব গান

আন্‌ গো তোরা কার কী আছে

পর্যায়: প্রকৃতি

আন্‌ গো তোরা কার কী আছে, দেবার হাওয়া বইল দিকে দিগন্তরে- এই সুসময় ফুরায় পাছে ।। কুঞ্জবনের অঞ্জলি যে ছাপিয়ে পড়ে, পলাশকানন ধৈর্য হারায় রঙের ঝড়ে, বেণুর শাখা তালে তালে মাতাল পাতার নাচে ।। প্রজাপতি রঙ ভাসালো নীলাম্বরে, মৌমাছিরা ধ্বনি উড়ায় বাতাস- 'পরে । দখিন-হাওয়া হেঁকে বেড়ায় 'জাগো জাগো,' দোয়েল কোয়েল গানের বিরাম জানে না গো- রক্ত রঙের জাগল প্রলাপ অশোক-গাছে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-11