গীতবিতান
← সব গান

আহ্‌বান আসিল মহোৎসবে

পর্যায়: প্রকৃতি

আহ্‌বান আসিল মহোৎসবে আম্বরে গম্ভীর ভেরিরবে ।। পূর্ববায়ু চলে ডেকে শ্যামলের অভিষেকে- অরণ্যে অরণ্যে নৃত্য হবে ।। নির্ঝরকল্লোল-কলকলে ধরণীর আনন্দ উচ্ছলে । শ্রাবণের বীণাপাণি মিলালো বর্ষবাণী কদম্বের পল্লবে পল্লবে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08