গীতবিতান
← সব গান

আপনারে দিয়ে রচিলি রে কি

পর্যায়: পূজা

আপনারে দিয়ে রচিলি রে কি এ আপনারই আবরণ ! খুলে দেখ্‌ দ্বার, অন্তরে তার আনন্দনিকেতন ।। মুক্তি আজিকে নাই কোনো ধারে, আকাশ সেও যে বাঁধে কারাগারে, বিষনিশ্বাসে তাই ভরে আসে নিরুদ্ধ সমীরণ ।। ঠেলে দে আড়াল; ঘুচিবে আঁধার- আপনারে ফেল্‌ দূরে- সহজে তখনি জীবন তোমার অমৃতে উঠিবে পূরে । শূন্য করিয়া রাখ্‌ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবেন আসি- ভিক্ষা না নিবি, তখনি জানিবি ভরা আছে তোর ধন ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-15