আপনি অবশ হলি, তবে বল দিবি তুই কারে ? উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ভেঙে পড়িস না রে ।। করিস নে লাজ, করিস নে ভয়, আপনাকে তুই করে নে জয়- সবাই তখন সাড়া দেবে ডাক দিবি তুই যারে ।। বাহির যদি হলি পথে ফিরিস নে আর কোনোমতে, থেকে থেকে পিছন-পানে চাস নে বারে বারে । নেই যে রে ভয় ত্রিভুবনে ভয় শুধু তোর নিজের মনে- অভয়চরণ শরণ ক'রে বাহির হয়ে যা রে ।।