গীতবিতান
← সব গান

আমার-মনে গোপন কোণে

পর্যায়: বিচিত্র

আমার-মনে গোপন কোণে লেখাজোখার কারখানাতে দুয়ার রুধে বচন কুঁদে খেলনা আমার হয় বানাতে ।। এই জগতের সকাল সাঁজে ছুটি আমার সকল কাজে, মিলে মিলে মিলিয়ে কথা রঙে রঙে হয় মানাতে ।। কে গো আছে ভুবন-মাঝে নিত্যশিশু আনন্দেতে, ডাকে আমায় বিশ্বখেলায় খেলাঘরের জোগান দিতে । বনের হাওয়ায় সকাল-বেলা ভাসায় যে সে গানের ভেলা, সেই তো কাঁপায় সুরের কাঁপন মৌমাছিদের নীল ডানাতে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-02