আরাম-ভাঙা উদাস সুরে
আমার বাঁশির শুন্য হৃদয় কে দিল আজ ব্যথায় পূরে ।।
বিরামহারা ঘরছাড়াকে ব্যাকুল বাঁশি আপনি ডাকে-
ডাকে স্বপন-জাগরণে, কাছের থেকে ডাকে দূরে ।।
আমার প্রাণের কোন নিভৃতে লুকিয়ে কাঁদায় গোধুলিত-
মন আজও তার নাম জানে না, রূপ আজও তার নয়কো চেনা-
কেবল যে সে ছায়ার বেশে স্বপ্নে আমার বেড়ায় ঘুরে ।।