প্রথম দস্যু । আরে, কী এত ভাবনা কিছু তো বুঝি না ।
দ্বিতীয় দস্যু । সময় বয়ে যায় যে ।
তৃতীয় দস্যু । কখন্ এনেছি মোরা, এখনো তো হল না ।
চতুর্থ দস্যু । এ কেমন রীতি তব, বাহ্ রে ।
বাল্মীকি । না না হবে না, এ বলি হবে না-
অন্য বলির তরে যা রে যা ।
প্রথম দস্যু । অন্য বলি এ রাতে কোথা মোরা পাব !
দ্বিতীয় দস্যু । এ কেমন কথা কও, বাহ্ রে ।