গীতবিতান
← সব গান

আরো আরো প্রভু, আরো আরো

পর্যায়: পূজা

আরো আরো, প্রভু, আরো আরো এমনি ক'রে আমায় মারো।। লুকিয়ে থাকি, আমি পালিয়ে বেড়াই- ধরা পড়ে গেছি, আর কি এড়াই! যা-কিছু আছে সব কাড়ো কাড়ো।। এবার যা করবার তা সারো সারো, আমি হারি কিম্বা তুমিই হারো। হাটে ঘাটে বাটে করি মেলা, কেবল হেসে খেলে গেছে বেলা- দেখি কেমনে কাঁদাতে পারো।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-21