গীতবিতান
← সব গান

আরো চাই যে আরো চাই গো

পর্যায়: পূজা

আরো চাই যে, আরো চাই গো- আরো যে চাই । ভান্ডারী যে সুধা আমায় বিতরে নাই ।। সকালবেলার আলোয় ভরা এই-যে আকাশ বসুন্ধরা এরে আমার জীবন-মাঝে কুড়ানো চাই- সকল ধন যে বাইরে আমার, ভিতরে নাই । ভান্ডারী যে সুধা আমায় বিতরে নাই ।। প্রাণের বীণায় আরো আঘাত, আরো যে চাই । গুণীর পরশ পেয়ে সে যে শিহরে নাই । দিনরজনীর বাঁশি পূরে যে গান বাজে অসীম সুরে তারে আমার প্রাণের তারে বাজানো চাই । আপন গান যে দূরে তাহার, নিয়ড়ে নাই । গুণীর পরশ পেয়ে সে যে শিহরে নাই ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08