আরো একটু বসো তুমি, আরো একটু বলো ।
পথিক, কেন অথির হেন- নয়ন ছলোছলো ।।
আমার কী যে শুনতে এলে তার কিছু কি আভাস পেলে-
নীরব কথা বুকে আমার করে টলোমলো ।।
যখন থাক দূরে
আমার মনের গোপন বাণী বাজে গভীর সুরে ।
কাছে এলে তোমার আঁখি সকল কথা দেয় যে ঢাকি-
সে যে মৌন প্রাণের রাতে তারা জ্বলোজ্বলো ।।