আর কত দূরে আছে সে আনন্দধাম । আমি শ্রান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি ।। রবি যায় অস্তাচলে আঁধারে ঢাকে ধরণী- করো কৃপা অনাথে হে বিশ্বজনজননী ।। অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে- বৃথা খেলা, বৃথা মেলা, বৃথা বেলা গেল বহে । আজি সন্ধ্যাসমীরণে লহো শান্তিনিকেতনে, স্নেহকরপরশনে চিরশান্তি দেহো আনি ।।