প্রমদা । আর কেন, আর কেন দলিত কুসুমে বহে বসন্তসমীরণ ।। ফুরায়ে গিয়াছে বেলা- এখন এ মিছে খেলা নিশান্তে মলিন দীপ কেন জ্বলে অকারণ ।। সখীগণ । অশ্রু যবে ফুরায়েছে তখন মুছাতে এলে অশ্রুভরা হাসিভরা নবীন নয়ন ফেলে ! প্রমদা । এই লও, এই ধরো- এ মালা তোমরা পরো- এ খেলা তোমরা খেলো, সুখে থাকো অনুক্ষণ ।।