আর নাই যে দেরি, নাই যে দেরি ।
সামনে সবার পড়ল ধরা
তুমি যে, ভাই, আমাদেরই ।।
হিমের বাহু-বাঁধন টুটি
পাগ্লাঝোরা পাবে ছুটি,
উত্তরে এই হাওয়া তোমার
বইবে উজান কুঞ্জ ঘেরি ।।
আর নাই যে দেরি, নাই যে দেরি ।
শুনছ না কি জলে স্থলে
জাদুকরের বাজল ভেরী ।
দেখছ না কি এই আলোকে
খেলছে হাসি রবির চোখে-
সাদা তোমার শ্যামল হবে,
ফিরব মোরা তাই যে হেরি ।।