গীতবিতান
← সব গান

আর নাই রে বেলা নামল ছায়া

পর্যায়: প্রেম

আর নাই রে বেলা, নামল ছায়া ধরণীতে । এখন চল্‌ রে ঘাটে কলসখানি ভরে নিতে ।। জলধারার কলস্বরে সন্ধ্যাগগন আকুল করে, ওরে, ডাকে আমায় পথের 'পরে সেই ধ্বনিতে ।। এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া । ওরে, প্রেমনদীতে উঠেছে ঢেউ, উতল হাওয়া । জানি নে আর ফিরব কিনা, কার সাথে আজ হবে চিনা- ঘাটে সেই অজানা বাজায় বীণা তরণীতে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-31