গীতবিতান
← সব গান

আর না আর না এখানে আর না

পর্যায়: বাল্মীকি প্রতিভা

দস্যুগণ । আর না, আর না, এখানে আর না- আয় রে সকলে চলিয়া যাই । ধনুক বাণ ফেলেছে রাজা, এখানে কেমনে থাকিব ভাই ! চল চল চল এখনি যাই । বাল্মীকির প্রবেশ দস্যুগণ । তোর দশা রাজা, ভালো তো নয়- রক্তপাতে পাস রে ভয়- লাজে মোরা মরে যাই । পাখিটি মারিলে কাঁদিয়া খুন, না জানি কে তোরে কঁরিল গুণ- হেন কভু দেখি নাই । দস্যুগণের প্রস্থান
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08