গীতবিতান
← সব গান

আর নহে, আর নহে

পর্যায়: প্রেম

আর নহে, আর নহে- বসন্তবাতাস কেন আর শুষ্ক ফুলে বহে।। লগ্ন গেল বয়ে সকল আশা লয়ে, এ কোন্‌ প্রদীপ জ্বালো এ যে বক্ষ আমার দহে।। কানন মরু হল, আজ এই সন্ধ্যা-অন্ধকারে সেথায় কী ফুল তোলো। কাহার ভাগ্য হতে বরণমালা হরণ করো ভাঙা ডালি ভরো- মিলনমালার কন্টকভার কন্ঠে কি আর সহে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-21