গীতবিতান
← সব গান

আর রেখো না আঁধারে

পর্যায়: পূজা

আর রেখো না আঁধারে, আমায় দেখতে দাও। তোমার মাঝে আমার আপনারে দেখতে দাও।। কাঁদাও যদি কাঁদাও এবার, সুখের গ্লানি সয় না যে আর, হায় রে, নয়ন আমার যাক-না ধুয়ে অশ্রুধারে- আমায় দেখতে দাও।। জানি না তো কোন্‌ কালো এই ছায়া, আপন ব'লে ভূলায় যখন ঘনায় বিষম মায়া। স্বপ্নভারে জমল বোঝা, চিরজীবন শুন্য খোঁজা- হায় রে, যে মোর আলো লুকিয়ে আছে রাতের পারে আমায় দেখতে দাও।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-21