ইমনকল্যাণ । একতাল আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল, গেল রে দিন বয়ে । বাঁধন-হারা বৃষ্টিধারা ঝরছে রয়ে রয়ে ।। একলা বসে ঘরের কোণে কী ভাবি যে আপন-মনে, সজল হাওয়া যূথীর বনে কী কথা যায় কয়ে ।। হৃদয়ে আজ ঢেউ দিয়েছে, খুঁজে না পাই কূল- সৌরভে প্রাণ কাঁদিয়ে তোলে ভিজে বনের ফুল । আঁধার রাতে প্রহরগুলি কোন্ সুরে আজ ভরিয়ে তুলি, কোন্ ভুলে আজ সকল ভুলি আছি আকুল হয়ে ।।