আসা-যাওয়ার মাঝখানে একলা আছ চেয়ে কাহার পথ-পানে ।। আকাশে ওই কালোয় সোনায় শ্রাবণমেঘের কোনায় কোনায় আধাঁর-আলোয় কোন্ খেলা যে কে জানে আসা-যাওয়ার মাঝখানে ।। শুকনো পাতা ধুলায় ঝরে, নবীন পাতায় শাখা ভরে । মাঝে তুমি আপন-হারা, পায়ের কাছে জলের ধারা যায় চলে ওই অশ্রু-ভরা কোন্ গানে আসা-যাওয়ার মাঝখানে ।।