গীতবিতান
← সব গান

আয় রে মোরা ফসল কাটি

পর্যায়: আনুষ্ঠানিক

আয় রে মোরা ফসল কাটি । মাঠ আমাদের মিতা ওরে, আজ তারি সওগাতে মোদের ঘরের আঙন সারা বছর ভরবে দিনে রাতে । মোরা নেব তারি দান, তাই-যে কাটি ধান, তাই-যে গাহি গান- তাই-যে সুখে খাটি ।। বাদল এসে রচেছিল ছায়ার মায়াঘর, রোদ এসেছে সোনার জাদুকর । শ্যামে সোনায় মিলন হল মোদের মাঠের মাঝে, মোদের ভালোবাসার মাটি-যে তাই সাজল এমন সাজে । মোরা নেব তারি দান, তাই-যে কাটি ধান, তাই-যে গাহি গান, তাই-যে সুখে খাটি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-31