আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান । আন্ তবে বীণা- সপ্তম সুরে বাঁধ্ তবে তান ।। পাশরিব ভাবনা, পাশরিব যাতনা, রাখিব প্রমোদে ভরি দিবানিশি মনপ্রাণ । আন্ তবে বীণা- সপ্তম সুরে বাঁধ্ তবে তান ।। ঢালো ঢালো শশধর, ঢালো ঢালো জোছনা। সমীরণ, বহে যা রে ফুলে ফুলে ঢলি ঢলি । উলসিত তটিনী, উথলিত গীতরবে খুলে দে রে মনপ্রাণ ।।