গীতবিতান
← সব গান

আয় লো সজনী সবে মিলে

পর্যায়: কালমৃগয়া

সকলে । আয় লো সজনী, সবে মিলে- ঝর ঝর বারিধারা, মৃদু মৃদু গুরু গুরু গর্জন- এ বরষা-দিনে হাতে হাতে ধরি ধরি গাব মোরা লতিকা-দোলায় দুলে ! প্রথম । ফুটাব যতনে কেতকী কদম্ব অগণন, দ্বিতীয় । মাখাব বরন ফুলে ফুলে । তৃতীয় । পিয়াব নবীন সলিল, পিয়াসিত তরুলতা- চতুর্থ । লতিকা বাঁধিব গাছে তুলে । প্রথম । বনেরে সাজায়ে দিব, গাঁথিব মুকুতাকণা পল্লবশ্যামদুকূলে । দ্বিতীয় । নাচিব, সখি, সবে নবঘন-উৎসবে বিকচ বকুলতরু-মূলে !
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-14