গীতবিতান
← সব গান

আয় রে আয় রে সাঁঝের বা

পর্যায়: নাট্যগীতি

আয় রে আয় রে সাঁঝের বা, লতাটিরে দুলিয়ে যা- ফুলের গন্ধ দেব তোরে আঁচলটি তোর ভ'রে ভ'রে ।। আয় রে আয় রে মধুকর, ডানা দিয়ে বাতাস কর্‌- ভোরের বেলা গুন্‌গুনিয়ে ফুলের মধু যাবি নিয়ে ।। আয় রে চাঁদের আলো আয়, হাত বুলিয়ে দে রে গায়- পাতার কোলে মাথা থুয়ে ঘুমিয়ে পড়বি শুয়ে শুয়ে । পাখি রে, তুই কোস্‌ নে কথা- ওই-যে ঘুমিয়ে প'ল লতা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-14