গীতবিতান
← সব গান

অবেলায় যদি এসেছ আমার বনে

পর্যায়: প্রেম ও প্রকৃতি

অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে ।। ঘন বকুলের ম্লান বীথিকায় শীর্ণ যে ফুল ঝ'রে ঝ'রে যায় তাই দিয়ে হার কেন গাঁথ হায়, লাজ বাসি তায় মনে । চেয়ো না, চেয়ো না মোরে দীনতায় হেলায় নয়নকোণে ।। এসো এসো কাল রজনীর অবসানে প্রভাত-আলোর দ্বারে । যেয়ো না, যেয়ো না অকালে হানিয়া সকালের কলিকারে । এসো এসো যদি কভু সুসময় নিয়ে আসে তার ভরা সঞ্চয়, চিরনবীণের যদি ঘটে জয়- সাজি ভরা হয় ধনে । নিয়ো না, নিয়ো না মোরে পরিচয় এ ছায়ার আবরণে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-14