গীতবিতান
← সব গান

আহা আজি এ বসন্তে

পর্যায়: মায়ার খেলা

মূল গান: Go where glory waits thee

উৎস: Scotch, English, Irish

আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায় ।। সখীর হৃদয় কুসুমকোমল - কার অনাদরে আজি ঝরে যায় ! কেন কাছে আস', কেন মিছে হাস', কাছে যে আসিত সে তো আসিতে না চায় ।। সুখে আছে যারা সুখে থাক্ তারা, সুখের বসন্ত সুখে হোক সারা - দুখিনী নারীর নয়নের নীর সুখীজনে যেন দেখিতে না পায় । তারা দেখেও দেখে না, তারা বুঝেও বুঝে না, তারা ফিরেও না চায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08