গীতবিতান
← সব গান

অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে

পর্যায়: প্রেম

অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে । ও যে সুদূর প্রাতের পাখি গাহে সুদূর রাতের গান ।। বিগত বসন্তের অশোকরক্তরাগে ওর রঙিণ পাখা, তারি ঝরা ফুলের গন্ধ ওর অন্তরে ঢাকা ।। ওগো বিদেশিনী, তুমি ডাকো ওরে নাম ধরে, ও যে তোমারি চেনা । তোমারি দেশের আকাশ ও যে জানে, তোমার রাতের তারা, তোমারি বকুলবনের গানে ও দেয় সাড়া- নাচে তোমারি কঙ্কণেরই তালে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08