গীতবিতান
← সব গান

অহো আস্পর্ধা একি তোদের নরাধম

পর্যায়: বাল্মীকি প্রতিভা

বাল্মীকি । অহো ! আস্পর্ধা একি তোদের নরাধম ! তোদের কারেও চাহি নে আর, আর, আর না রে- দূর দূর দূর, আমারে আর ছুঁসে নে, এ-সব কাজ আর না, এ পাপ আর না, আর না, আর না, ত্রাহি- সব ছাড়িনু । প্রথম দস্যু । দীন হীন এ অধম আমি, কিছুই জানি নে রাজা । এরাই তো যত বাধালে জঞ্জাল । এত করে বোঝাই বোঝে না- কী করি, দেখো বিচারি । দ্বিতীয় দস্যু । বাঃ- এও তো বড়ো মজা, বাহবা ! যত কুয়ের গোতা ওই তো, আরে বল্‌-না রে । প্রথম দস্যু । দূর দূর দূর, নির্লজ্জ আর বকিস নে । বাল্মীকি । তফাতে সব সরে যা । এ পাপ আর না, আর না, আর না, ত্রাহি- সব ছাড়িনু ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08