গীতবিতান
← সব গান

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক

পর্যায়: পূজা

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক তখন আমি ছিলেম শয়ন পাতি । বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায়ে নির্বাক, ধরায় তখন তিমিরগহন রাতি । ঘরের লোকে কেঁদে কইল মোরে, 'আঁধারে পথ চিনবে কেমন ক'রে?' আমি কইনু, 'চলব আমি নিজের আলো ধ'রে, হাতে আমার এই-যে আছে বাতি ।।' বাতি যতই উচ্চ শিখায় জ্বলে আপন তেজে চোখে ততই লাগে আলোর বাধা, ছায়ায় মিশে চারি দিকে মায়া ছড়ায় সে-যে- আধেক-দেখা করে আমায় আঁধা । গর্বভরে যতই চলি বেগে আকাশ তত ঢাকে ধুলার মেঘে, শিখা আমার কেঁপে ওঠে অধীর হাওয়া লেগে- পায়ে পায়ে সৃজন করে ধাঁদা ।। হঠাৎ শিরে লাগল আঘাত বনের শাখাজলে, হঠাৎ হাতে নিবল আমার বাতি । চেয়ে দেখি,পথ হারিয়ে ফেলেছি কোন্‌ কোলে- চেয়ে দেখি তিমিরগহন রাতি । কেঁদে বলি মাথা কের নিচু, 'শক্তি আমার রইল না আর কিছু ।' সেই নিমেষে হঠাৎ দেখি, কখন পিছু পিছু এসেছে মোর চিরপথের সাথি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-08-23