← সব গানআলোকের পথে প্রভু
পর্যায়: আনুষ্ঠানিক সংগীত
আলোকের পথে, প্রভু, দাও দ্বার খুলে-
আলোক-বিয়াসী যারা আছে আঁখি তুলে,
প্রদোষের ছায়াতলে হারায়েছে দিশা,
সমুখে আসিছে ঘিরে নিরাশার নিশা।
নিখিল ভুবনে তব যারা আত্মহারা
আঁধারের আবরণে খোঁজে ধ্রুবতারা,
তাহাদের দৃষটি আনো রূপের জগতে-
আলোকের পথে।।