আমাদের সখীরে কে নিয়ে যাবে রে- তারে কেড়ে নেব, ছেড়ে দেব না- না- না কে জানে কোথা হতে কে এসেছে । কেন সে মোদের সখী নিতে আসে - দেব'না ।। সখীরা পথে গিয়ে দাঁড়াব, হাতে তার ফুলের বাঁধন জড়াব, বেঁধে তায় রেখে দেব' কুসুমবনে- সখীরে নিয়ে যেতে দেব'না ।।