আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি । আনন্দে বিষাদে মন উদাসী । পুষ্পবিকাশের সুরে দেহমন উঠে পূরে, কী মাধুরী সুগন্ধ বাতাসে যায় ভাসি । সহসা মনে জাগে আশা মোরে আহুতি পেয়েছে অগ্নির ভাষা । আজ মম রূপে বেশে লিপি লিখি কার উদ্দেশে, এল মর্মের বন্দিনী বাণী বন্ধন নাশি ।।