গীতবিতান
← সব গান

আমার বনে বনে ধরল মুকুল

পর্যায়: প্রকৃতি

আমার বনে বনে ধরল মুকুল, বহে মনে মনে দক্ষিণহাওয়া । মৌমাছিদের ডানায় ডানায় যেন উড়ে মোর উৎসুক চাওয়া ।। গোপন স্বপনকুসুমে কে এমন সুগভীর রঙ দিল এঁকে- নব কিশলয়শিহরণে ভাবনা আমার হল ছাওয়া ।। ফাগুনপূর্ণিমাতে এই দিশাহারা রাতে নিদ্রাবিহীন গানে কোন্‌ নিরুদ্দেশের পানে উদ্‌বেল গন্ধের জোয়ারতরঙ্গে হবে মোর তরণী বাওয়া ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-07