গীতবিতান
← সব গান

আমার জ্বলে নি আলো অন্ধকারে

পর্যায়: প্রেম

আমার জ্বলে নি আলো অন্ধকারে, দাও না সাড়া কি তাই বারে বারে । তোমার বাঁশি আমার বাজে বুকে কঠিন দুখে, গভীর সুখে- যে জানে না পথ কাঁদাও তারে ।। চেয়ে রই রাতের আকাশ-পানে, মন যে কী চায় তা মনই জানে ।। আশা জাগে কেন অকারণে আমার মনে ক্ষণে ক্ষণে, ব্যথার টানে তোমায় আনবে দ্বারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-07