আমার মাঝে তোমারি মায়া জাগালে তুমি কবি। আপন-মনে আমারি পটে আঁকো মানস ছবি।। তাপস তুমি ধেয়ানে তব কী দেখ মোরে কেমনে কব, আপন-মনে মেঘস্বপন আপনি রচ রবি। তোমার জটে আমি তোমারি ভাবের জাহ্নবী।। তোমারি সোনা বোঝাই হল, আমি তো তার ভেলা- নিজেরে তুমি ভোলাবে ব'লে আমারে নিয়ে খেলা। কন্ঠে মম কী কথা শোন অর্থ আমি বুঝি না কোনো, বীণাতে মোর কাঁদিয়া ওঠে তোমারি ভৈরবী। মুকুল মম সুবাসে তব গোপনে সৌরভী।।