গীতবিতান
← সব গান

আমার মন চেয়ে রয় মনে মনে

পর্যায়: প্রেম

আমার মন চেয়ে রয় মনে মনে হেরে মাধুরী । নয়ন আমার কাঙাল হয়ে মরে না ঘুরি ।। চেয়ে চেয়ে বুকের মাঝে গুঞ্জরিল একতারা যে- মনোরথের পথে পথে বাজল বাঁশুরি । রূপের কোলে ওই-যে দোলে অরূপ মাধুরী ।। কূলহারা কোন্‌ রসের সরোবরে মূলহারা ফুল ভাসে জলের 'পরে । হাতের ধরা ধরতে গেলে ঢেউ দিয়ে তায় দিই যে ঠেলে- আপন-মনে স্থির হয় রই, করি নে চুরি । ধরা দেওয়ার ধন সে তো নয়, অরূপ মাধুরী ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-07