গীতবিতান
← সব গান

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ

পর্যায়: প্রেম

আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে- তুমি জান না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে ।। সে সাধনায় মিশিয়া যায় বকুলগন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ- তুমি জান না, ঢেকে রেখেছি তোমার নাম রঙিণ ছায়ার আচ্ছাদনে ।। তোমার অরূপ মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাই আনি । বাঁশরি বাজাই ললিত-বসন্তে, সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব উত্তরী গানের তানের সে উম্মাদনে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-15