গীতবিতান
← সব গান

আমি কারেও বুঝি নে

পর্যায়: মায়ার খেলা

অমর । আমি কারেও বুঝি নে, শুধু বুঝেছি তোমারে । তোমাতে পেয়েছি আলো সংশয়-আঁধারে । ফিরিয়াছে এ ভুবন, পাই নি তো কারো মন, গিয়েছি তোমারি শুধু মনের মাঝারে । এ সংসারে কে ফিরাবে - কে লইবে ডাকি আজিও বুঝিতে নারি, ভয়ে ভয়ে থাকি । কেবলি তোমারে জানি, বুঝেছি তোমার বাণী, তোমাতে পেয়েছি কূল অকূল পাথারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-05