গীতবিতান
← সব গান

অমল ধবল পালে লেগেছে মন্দ

পর্যায়: প্রকৃতি

অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া । দেখি নাই কভু দেখি নাই এমন তরণী-বাওয়া ।। কোন্‌ সাগরের পার হতে আনে কোন্‌ সুদুরের ধন ভেসে যেতে চায় মন, ফেলে যেতে চায় এই কিনারায় সব চাওয়া পাওয়া । দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী-বাওয়া ।। পিছনে ঝরিছে ঝরঝর জল, গুরুগুরু দেয়া ডাকে, মুখে এসে পড়ে অরুণকিরণ ছিন্ন মেঘের ফাঁকে । ওগো কান্ডারী, কে গো তুমি, কার হাসিকান্নার ধন ভেবে মরে মোর মন - কোন্‌ সুরে আজ বাঁধিবে যন্ত্র, কী মন্ত্র হবে গাওয়া । দেখি নাই কভু দেখি নাই এমন তরণী-বাওয়া ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-07