গীতবিতান
← সব গান

অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না

পর্যায়: পূজা

অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না । এবার হৃদয়-মাঝে লুকিয়ে বোসো, কেউ জানবে না, কেউ বলবে না ।। বিশ্বে তোমার লুকোচুরি, দেশ-বিদেশে কতই ঘুরি- এবার বলো আমর মনের কোণে দেবে ধরা, ছলবে না ।। জানি আমার কঠিন হৃদয় চরণ রাখার যোগ্য সে নয়- সখা, তোমার হাওয়া লাগলে হিয়ায় তবু কি প্রাণ গলবে না? নাহয় আমার নাই সাধনা- ঝরলে তোমার কৃপার কণা তখন নিমেষে কি ফুটবে না ফুল, চকিতে ফল ফলবে না ?।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08