গীতবিতান
← সব গান

আমরা না গান গাওয়ার দল রে

পর্যায়: বিচিত্র

আমরা না-গান-গাওয়ার দল রে, আমরা না-গলা-সাধার । মোদের ভৈঁরোরাগে প্রভাতরবি রাগে মুখ-আঁধার । আমাদের এই অমিল-কন্ঠ-সমবায়ের চোটে পাড়ার কুকুর সমস্বরে, ও ভাই, ভয়ে ফুক্‌রে ওঠে- আমরা কেবল ভয়ে মরি ধুর্জটিদাদার ।। মেঘমল্লার ধরি যদি ঘটে অনাবৃষ্টি, ছাতিওয়ালার দোকান জুড়ে লাগে শনির দৃষ্টি । আধখানা সুর যেমনি লাগাই বসন্তবাহারে মলয়বায়ুর ধাত ফিরে যায়, তৎক্ষণাৎ আহা রে সেই হাওয়াতে বিচ্ছেদতাপ পালায় শ্রীরাধার ।। অমাবশ্যার রাত্রে যেমনি বেহাগ গাইতে বসা কোকিলগুলোর লাগে দশম-দশা । শুক্লকোজাগরী নিশায় জয়জয়ন্তী ধরি, অমনি মরি মরি রাহু-লাগার বেদন লাগে পূর্ণিমা-চাঁদার ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-15