গীতবিতান
← সব গান

অন্ধকারের মাঝে আমায় ধরেছ

পর্যায়: পূজা

অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে । কখন্‌ তুমি এলে, হে নাথ, মৃদ চরণপাতে ?। ভেবেছিলেম, জীবনস্বামী, তোমায় বুঝি হারাই আমি- আমায় তুমি হারাবে না বুঝেছি আজ রাতে ।। যে নিশীথে আপন হাতে নিবিয়ে দিলেম আলো তারি মাঝে তুমি তোমার ধ্রুবতারা জ্বালো । তোমার পথে চলা যখন ঘুচে গেল, দেখি তখন আপনি তুমি আমার পথে লুকিয়ে চল সাথে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-07