অন্ধজনে দেহো আলো, মৃতজনে দেহো প্রাণ- তুমি করুণামৃতসিন্ধু করো করুণাকণা দান ।। শুষ্ক হৃদয় মম কঠিন পাষাণসম, প্রেমসলিলধারে সিঞ্চহ শুষ্ক নয়ান ।। যে তোমারে ডাকে না হে তারে তুমি ডাকো-ডাকো । তোমা হতে দূরে যে যায় তারে তুমি রাখো রাখো । তৃষিত যেজন ফিরে তব সুধাসাগরতীরে জুড়াও তাহারে স্নেহনীরে, সুধা করাও হে পান ।। তোমারে পেয়েছিনু যে, কখন্ হারানু অবহেলে, কখন্ ঘুমাইনু হে, আঁধার হেরি আঁখি মেলে । বিরহ জানাইব কায়, সান্ত্বনা কে দিবে হায়, বরষ বরষ চলে যায়, হেরি নি প্রেমবয়ান । দরশন দাও হে, দাও হে দাও, কাঁদে হৃদয় ম্রিয়মাণ ।।